Last Updated:
Papiya Adhikari: টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী৷ অভিনয় থেকে রাজনীতি, পাপিয়া অধিকারীর উজ্জ্বল উপস্থিতি৷ স্টুডিও পাড়ার দায়িত্ব পেয়েই সকলকে চমকে দিলেন টলি অভিনেত্রী৷ টেকনিশিয়ান স্টুডিওতে গঙ্গাজল ছিটিয়ে পা রাখলেন পাপিয়া অধিকারী৷
কলকাতা: টালিগঞ্জ বিধানসভা থেকে জয়ী হওয়ার পর প্রথমবার টেকনিশিয়ান স্টুডিওতে পা রাখলেন পাপিয়া অধিকারী। বাকি তিন জনের সঙ্গে স্টুডিও পাড়ার দায়িত্বও তাকে দিয়েছে নতুন সরকার। এই দিন পাপিয়াকে টেকনিশিয়ানরা সম্বর্ধনা জানান। সেই সঙ্গে বিগত সরকার এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।
পাপিয়া অধিকারী জানান, “গঙ্গাজল ছিটিয়ে টেকনিশিয়ান স্টুডিওর শুদ্ধিকরণ হল। এতদিন যে অন্যায়ের পীঠস্থানে পরিণত হয়েছিল টেকনিশিয়ান স্টুডিও, এবার তার অবসান হল। চলচ্চিত্র এবং স্টুডিওপাড়াকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। নতুন সরকার কখনওই শিল্প সংস্কৃতির রাজনীতি করণ করবে না।”
পাপিয়া অধিকারী আরও জানান, “মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার দিকটা দেখতে হবে। রাতে শ্যুটিং হলে মহিলাদের প্রপারলি ড্রপ করতে হবে। আর্টিস্টদের আগের দিন রাতে কল টাইম দেওয়া যাবে না। তিন দিন আগে কল টাইম দিতে হবে। আগের দিন মাঝ রাতে ফোন করে আগামীকাল শ্যুটিং আছে এই সংস্কৃতি চলবে না। ফেডারেশন এবং অন্যান্য সংগঠন তৈরীর ক্ষেত্রে গিল্ডগুলোর সঙ্গে আলোচনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন করে তৈরি হবে। তবে পুরোটাই আলোচনা সাপেক্ষ।”
পাপিয়া অধিকারীর পাশে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন মুমতাজ সরকার। মুমতাজ জানান, “আগের সরকারের কাছের লোক ছিলেন না বলে তিনি দীর্ঘদিন টলিউডে কাজ পাননি। সরকার বদলের পর স্টুডিওতে পা রাখলেন তিনি।”
Kolkata,West Bengal
