৩০-এর দশকে বিনিয়োগের কৌশল-৩০ বছর পার হওয়ার পর দায়িত্ব বাড়তে থাকে। সংসারের খরচ, বিয়ে, সন্তানের পড়াশোনা, গাড়ি বা বাড়ির ঋণ—সব মিলিয়ে বাজেটে চাপ পড়ে।ধরা যাক, আপনার মাসিক বেতন ৮০,০০০ টাকা। সেক্ষেত্রে অন্তত ২৫ শতাংশ অর্থ বিনিয়োগের চেষ্টা করা উচিত। অর্থাৎ প্রতি মাসে প্রায় ২০,০০০ টাকা SIP।যদি কেউ ৩২ বছর বয়স থেকে প্রতি মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ শুরু করেন এবং গড়ে ১২ শতাংশ রিটার্ন পান, তাহলে ৬০ বছর বয়স পর্যন্ত প্রায় ২.৫ থেকে ৩ কোটি টাকার ফান্ড তৈরি হতে পারে।এই পর্যায়েও অনেকেই শুধু বেশি রিটার্নের লোভে Small Cap Fund-এ বেশি টাকা রাখেন। কিন্তু এই বয়সে পোর্টফোলিওর ভারসাম্য রাখা বেশি গুরুত্বপূর্ণ। Large Cap, Flexi Cap এবং কিছু অংশ Hybrid Fund-এ রাখা বুদ্ধিমানের কাজ বলে মনে করা হয়।
