অবসরের পরেও কি হোম লোন পাওয়া যায়?এর অর্থ এই নয় যে অবসরের পরে হোম লোন পাওয়া একেবারেই অসম্ভব। অনেক ব্যাঙ্কই প্রবীণ নাগরিকদেরও হোম লোন দেয়, তবে সেক্ষেত্রে কিছু অতিরিক্ত শর্ত থাকতে পারে।যেমন ব্যাঙ্ক দেখতে চায় আবেদনকারীর পেনশন, বাড়ি ভাড়া, বিনিয়োগ বা অন্য কোনও নিয়মিত আয়ের উৎস রয়েছে কি না। যদি আয় স্থিতিশীল হয় এবং ঋণ শোধের ক্ষমতা ভাল বলে মনে হয়, তাহলে লোন পাওয়ার সম্ভাবনা বাড়ে।PNB Housing Finance-এর মতে, হোম লোনের মেয়াদ শেষ হওয়ার সময় আবেদনকারীর বয়স ৭০ বছরের বেশি হওয়া উচিত নয়।
