চ্যানেলটি নতুন ছিল এবং তাদের সিনেমার সংগ্রহও সীমিত ছিল। অন্যদিকে, এই ছবিটি ছিল একটি নির্মল, পারিবারিক গল্প যা বাড়ির সকলের সামনে এবং একসঙ্গে বসে দেখা যায়৷ পারিবারিক মূল্যবোধও রয়েছে এই ছবিতে৷ চ্যানেলটি এই সিনেমা বারবার দেখাতে শুরু করে। ফলে, সপ্তাহান্ত হোক বা সপ্তাহের অন্য দিন, দুপুর হোক বা প্রাইম টাইম, ‘সূর্যবংশম’ অনবরত টিভির পর্দায় চলতো।
