কলকাতা: সেই করোনাকাল থেকেই তাঁকে যেন নতুন করে চিনেছেন দর্শক। করোনা পরিস্থিতিতে যখন পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, তখন তাঁদের পাশে ‘মসিহা’ হয়ে দাঁড়িয়েছিলেন, সোনু সুদ (Sonu Sood)। নিজের উদ্যোগে বহু মানুষকে ঘরে ফিরিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে সাহায্য করতে দেখা যায় তাঁকে। কখনও তিনি ছোট ব্যবসা ও কুটির শিল্পের পাশে দাঁড়ানোর বার্তা দেন, কখনও আবার দরিদ্রের পাশে দাঁড়িয়ে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর এবার, পথকুকুরদের পাশে দাঁড়ালেন সোনু সুদ। তাদের হয়ে, সরকারের কাছে আবেদন করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজ এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি কী বার্তা দিয়েছেন?
কী বার্তা দিয়েছেন সোনু সুদ?
সোনু সুদ আজ একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘আজ সকালেই আমি একটা ট্যুইট দেখলাম, যেখানে আমাদের পাঞ্জাবের মাননীয় মুখ্যমন্ত্রী সাব অর্ডার দিয়েছেন, যত রাস্তার কুকুর রয়েছে, তাদের সবাইকে ধরে নিয়ে যাওয়া হোক। জানি না, ওদের সঙ্গে ঠিক কী কী হবে। আমি অনেক ভিডিও দেখেছি, যে ভিডিওগুলো আমায় ভীষণভাবে বিব্রত করেছে। আমি কেবল একটা কথাই বলতে চাই, মানুষ শুধু বই লিখতে পারে। কিন্তু প্রভুভক্তি বলে যদি কিছু থাকে, তাহলে সেটা একমাত্র কুকুররাই বোঝে আর ওরাই নিষ্ঠার সঙ্গে সেটা পালন করতে পারে। ওরাই আমাদের শেখায় ভালবাসা। অনেক পথকুকুরকে মানুষ বাড়িতে পালন করেন। তারা ক্ষতি করে না। কিন্তু এমন অনেক পথকুকুর রয়েছে, যাদের এমন কিছু কাজকর্ম ও প্রকাশ্যে আসে… যেমন কোনও ছোট বাচ্চাকে কামড়ে দিয়েছে তারা। তবে এমন কুকুর যে পাড়ায় থাকে, সেই পাড়ার সবাই কিন্তু জানে যে, কোন কুকুরটা ক্ষতি করতে পারে। সেই কুকুরটাকে নিয়ে কর্তৃপক্ষকে জানানো হলে, তারা ব্যবস্থা নেয়। কিন্তু একটা এমন অর্ডার যদি পাশ হয়ে যায়, যেখানে প্রত্যেক পাড়ায় যে সমস্ত পথকুকুররা রাস্তায় বসে রয়েছে, তাদের ধরে নিয়ে যাওয়া হোক বা মেরে ফেলা হোক… জানি না, ওদের সঙ্গে কী কী হবে। আমি সবার কাথে অনুরোধ করছি যে, এই বার্তা সবার কাছে পৌঁছে দিন যাতে… যেটা হচ্ছে সেটাকে থামানো যায়। আমি আমার তরফ থেকে ভীষণ চেষ্টা করছি। আমি চাই, যে সমস্ত পথকুকুররা রাস্তায় থাকে, তারা ঘর পাক। আমার মনে হয় সরকারের উচিত পথকুকুরদের বাসস্থানের ব্যবস্থা করা। আমরা সবসময় মানবতার কথা বলি…কিন্তু রাস্তায় যে পবিত্র প্রাণেরা ঘুরে বেড়াচ্ছে আমরা তাদেরই ভুলে যাই। আমি সবাইকে আবেদন করছি, এই অর্ডারটা যাতে পাস না হয়, তার জন্য সংঘবদ্ধ হওয়ার।’
আরও পড়ুন: Aishwarya Rai: লাল গাউনে চমক, কানের মঞ্চে প্রথমবার আরাধ্যা! মেয়ের পাশে নজর কাড়লেন ঐশ্বর্য্য ও