সবচেয়ে কড়া ও নিয়ন্ত্রিত পদ্ধতি হিসেবে ধরা হয় জিরো-বেসড বাজেটিংকে। এখানে আয়ের প্রতিটি টাকার ব্যবহার আগে থেকেই নির্ধারিত থাকে—খরচ, EMI, সঞ্চয় ও বিনিয়োগ সব মিলিয়ে মাস শেষে হাতে কোনও ‘অতিরিক্ত’ টাকা না থাকে। বিশেষজ্ঞদের মতে, যাঁদের ঋণের চাপ বেশি বা দ্রুত সঞ্চয় বাড়ানোর লক্ষ্য রয়েছে, তাঁদের জন্য এই পদ্ধতি কার্যকর হতে পারে।
