Last Updated:
Twisha Sharma Death Case: দ্বিতীয় ময়নাতদন্তে নতুন রহস্যের ইঙ্গিত, ত্বিশা শর্মা মৃত্যু মামলায় বাড়ছে ধোঁয়াশা। চাঞ্চল্যকর দাবি স্বামী সমর্থ সিংয়ের।
নয়াদিল্লি: ভোপালে নববধূ ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নতুন মোড়। পুলিশি জেরায় ত্বিশার স্বামী সমর্থ সিং দাবি করেছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই রাজস্থানের আজমের সফরকে কেন্দ্র করে তাঁদের মধ্যে তীব্র বচসা হয়েছিল। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাসের দাম্পত্য জীবনে প্রায়ই অশান্তি লেগে থাকত এবং ছোটখাটো বিষয় নিয়েও দু’জনের মধ্যে ঝগড়া হত।
পুলিশের দাবি, রাজস্থানের আজমেরে যাওয়ার পরিকল্পনা নিয়েও দম্পতির মধ্যে প্রবল তর্কাতর্কি হয়। এর কিছুক্ষণ পরেই ১২ মে ভোপালের বাড়িতে ত্বিশা শর্মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ত্বিশার পরিবারের অভিযোগ, প্রথম ময়নাতদন্তে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করা হয়েছে। তাঁদের দাবি, ত্বিশার বাঁ হাত ও বাহুতে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সেই আঘাতের গভীরতা বা কতদিন আগের তা বিশদভাবে পরীক্ষা করা হয়নি। পাশাপাশি ঘাড় ও সারভাইক্যাল অংশের রেডিওলজিক্যাল পরীক্ষাও করা হয়নি বলে অভিযোগ। পরিবারের তরফে পণের জন্য অত্যাচারের অভিযোগও তোলা হয়েছে। সব দিক খতিয়ে দেখে রহস্যমৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ ও মেডিক্যাল বোর্ড।
Kolkata,West Bengal
