Last Updated:
Viral News: ভোরে ঘুম থেকে তোলাকে কেন্দ্র করে দাম্পত্য কলহ, গুলিতে আত্মঘাতী কৃষক। হাথরসের ঘটনায় শোরগোল।
হাথরস: উত্তর প্রদেশের হাথরস জেলায় স্ত্রীর সঙ্গে বচসার জেরে আত্মঘাতী হলেন এক কৃষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লালু সিং (৩৫)। বুধবার সকালে সিকন্দরারাও এলাকার রামপুর জাট্টারি গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে খবর, লালু সিং প্রতিদিন সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠতেন। কিন্তু বুধবার সকালে তাঁর স্ত্রী আশা দেবী ভোর ৫টার সময় তাঁকে ঘুম থেকে ডাকেন। অভিযোগ, রান্নাঘরের একটি বন্ধ গেট খুলতে সাহায্য করার জন্যই তাঁকে ডাকা হয়েছিল। সেই সময় তাঁদের ছেলেকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন আশা দেবী।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন গুলির শব্দ শুনতে পান। আশা দেবী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন লালু সিং। তাঁর পাশেই পড়ে ছিল একটি দেশি আগ্নেয়াস্ত্র। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মৃত লালু সিংয়ের পরিবারে রয়েছেন স্ত্রী আশা দেবী, ছয় বছরের ছেলে আরাভ এবং এক বছরের মেয়ে আরোহী।
Kolkata,West Bengal
