Last Updated:
Santiniketan: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকালের গল্প থেকে শুরু করে নানান অজানা গল্প তুলে ধরা হয়েছে প্রদর্শনী অনুষ্ঠানে, জানুন বিস্তারিত…
বীরভূম, সৌভিক রায়: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে নানা সময় নানা ধরনের প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক সেই মতো প্রায় শতাব্দী প্রাচীন পুঁথি, বিলুপ্তপ্রায় লিপির ইতিহাস ও ভারতীয় জ্ঞানচর্চার উত্তরাধিকারকে সামনে নিয়ে এসে এক প্রদর্শনীর আয়োজন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর লিপিকা পুথিশালায় শুরু হয় প্রদর্শনী ও আলোচনাচক্র। সেখানে উঠে এল বাংলা-সহ বিভিন্ন ভাষার ভাষার দুর্লভপাণ্ডুলিপির নানা অজানা ইতিহাস ও গল্প।
এই প্রদর্শনীর মূল ভাবনা ‘বিভক্ত বিশ্বকে একসূত্রে বাঁধছে মিউজ়িয়াম’। সেই বার্তাকেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানা যায় বিশ্বভারতী তরফ থেকে। লিপিকা প্রেক্ষাগৃহে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ। অনুষ্ঠানে পুঁথি সংরক্ষণ, প্রাচীন লিপির বিবর্তন এবং ঐতিহ্য রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক শিশির সাহানা, ও পুঁথিশালার প্রযুক্তি সহকারী অনুপকুমার সাঁতরা।
Birbhum,West Bengal
Santiniketan: শতাব্দী প্রাচীন পুঁথি, বিলুপ্তপ্রায় লিপির ইতিহাস ও ভারতীয় জ্ঞানচর্চার উত্তরাধিকারকে সামনে এনে শান্তিনিকেতনে প্রদর্শনী অনুষ্ঠান
