Last Updated:
North Dinajpur News: মোবাইলে রিলস দেখা নিয়ে মায়ের বকুনিতে অভিমানী হয়ে নিজেকে শেষ করে দিল ১৬ বছরের কিশোরী। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুরঃ মোবাইলে রিলস দেখা নিয়ে বকুনি দিয়েছিল মা। সেই অভিমান থেকে বিষ খেয়ে নিজেকে শেষ করে দিল কালিয়াগঞ্জের ১৬ বছর বয়সী এক কিশোরী। মর্মান্তিক এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার অন্তর্গত দাসিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও পরিবার সূত্রে খবর, মৃতার নাম রাখি দেবশর্মা। গত সোমবার বিকেলে মোবাইলে রিলস দেখা নিয়ে তাঁকে বকুনি দিয়েছিল তাঁর মা। এরপরেই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করা সে।
জানা গিয়েছে, সেদিন বাড়ির কাজ ফেলে অনেকক্ষণ ধরে মোবাইলে রিলস দেখছিল রাখি। এই নিয়ে তাঁর মা তাঁকে বকাঝকা করেন। এরপর সেই অভিমান থেকেই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সে।
অসুস্থ অবস্থায় রাখিকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন বুধবার সকালে এই কিশোরীর মৃত্যু হয়।
গতকাল বিকেলে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে রাখি ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয় পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
মায়ের বকুনিতে অভিমানী হয়ে রাখির আত্মঘাতী হওয়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে মৃতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ১৬ বছরের এক কিশোরীর এই পরিণতি মেনে নিতে পারছেন না অনেকে।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Uttar Dinajpur,West Bengal
May 07, 2026 11:00 AM IST
