Last Updated: May 26, 2026, 08:36 IST
বিস্ফোরক রুদ্রনীল ঘোষ৷ ভোটে জেতার পর থেকে তিনি টলিউডের ব্যান কালচার নিয়ে সরব হয়েছেন৷ টলিউড নিয়ে যে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে যার বিরুদ্ধে, তিনি স্বরূপ বিশ্বাস। এবং তাঁকে নিয়ে তীব্র কটাক্ষ রুদ্রনীলের৷ একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি এর প্রতিবার করেন এবং তাঁর সঙ্গে কী অন্যায় হয়েছিল, সেকথাও বলেন অভিনেতা৷ অভিযোগ, তাঁর অঙ্গুলি হেলনেই নাকি ‘ব্যান’ হয়ে যেতেন, টলিউডের একাধিক শিল্পীরা। টলিউডে কাজের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রুদ্রনীল ঘোষ৷ রুদ্রনীল বলেন, ৮০ শতাংশের ওপর কাজ হারিয়েছেন টেকনিশিয়ানরা, আর্টিস্টরা, প্রযোজক, পরিচালক এবং আনুষাঙ্গিক কাজে প্রচুর মানুষ যুক্ত থাকেন, তাঁরা। কাউকে ঘোষিত ব্যান, কাউকে অঘোষিত ব্যান। আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল। এবার এই অন্ধকারটা কেটেছে। কাজ যোগ্যতার ভিত্তিতে হবে।