Last Updated:
North Dinajpur Agriculture News: ব্রেকফাস্ট হোক বা ডিনার, রুটি-পরোটা খেতে পছন্দ করেন বহু মানুষ। এদেশে তাই প্রায় সারা বছরই গমের চাহিদা লেগেই থাকে।
উত্তর দিনাজপুরঃ সকাল প্রাতঃরাশ হোক বা রাতের নৈশভোজ, অনেক মানুষেরই প্রথম পছন্দ রুটি-পরোটা। সেই কারণে ধানের পরেই বাংলায় গমের প্রচুর চাহিদা দেখা যায়। এবার সেই গম চাষেই নয়া দিশা খুঁজে পেয়েছেন চাষিরা।
‘হেরিটেজ’ তকমা প্রাপ্ত তুলাইপাঞ্জি চাল চাষের জন্য বিখ্যাত উত্তর দিনাজপুর জেলা। তবে জানা যায়, এখানে গম চাষের সেই অর্থে প্রসার ঘটেনি। কিন্তু তা সত্ত্বেও জেলায় যে পরিমাণ জমিতে গম চাষ হয়, সেখানে আধুনিক পদ্ধতি মেনে চাষ করা হলে বেশি ফলন মিলতে পারে। সেক্ষেত্রে হাইব্রিড জাতের গম চাষে ভাল ফলন মেলায় অনেক চাষিই এইদিকে ঝুঁকছেন।
জানা যায়, কার্তিকের শেষ থেকে অগ্রহায়নের তৃতীয় সপ্তাহ হাইব্রিড গম চাষের উপযুক্ত সময়। তবে কিছু কিছু জাত খানিক তাপ সহনশীল। সেগুলি ডিসেম্বরের ১৫-২০ তারিখ অবধি বোনা যেতে পারে। যে সকল এলাকায় ধান কাটতে এবং জমি তৈরি করতে দেরি হয়, সেখানে গমের বীজ বপন করলে ভাল ফলন মিলতে পারে। গম চাষের জন্য বেশি উপযোগী উঁচু এবং মাঝারি দো-আঁশ মাটি।
প্রসঙ্গত, বাঙালির হেঁশেলে আটা-ময়দার চাহিদা ব্যাপক। অনেকেই ভাতের থেকে বেশি রুটি-পরোটা পছন্দ করেন। সেই কারণে প্রায় সারা বছরই গমের চাহিদা লেগে থাকে। এবার এই ফসলেরই হাইব্রিড জাত চাষের দিকে ঝুঁকছেন উত্তর দিনাজপুরের বহু কৃষক। ফলন ভাল হওয়ায় অনেকের আগ্রহ বাড়ছে।
Uttar Dinajpur,West Bengal
