Last Updated:
Cooch Behar Illegal Parking: রাস্তার পাশে কিংবা রাস্তার উপর অবৈধ পার্কিং নিয়ে সমস্যার সম্মুখীন হন বহু মানুষ। এর জন্য যানজট তৈরি হওয়ার পাশাপাশি যাতায়াতেও সমস্যা হয়।
কোচবিহারঃ উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, রাজ্যের নানা প্রান্তে অবৈধ পার্কিংয়ের দাপট দেখা যায়। এই নিয়ে সমস্যাতেও পড়েন বহু মানুষ। এবার এই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কোমর বেঁধে নামল কোচবিহার জেলা ট্রাফিক পুলিশ। শহরের বুকে চলল বড় অভিযান।
বুধবার কোচবিহার জেলা ট্রাফিক পুলিশের তরফে শহরের বুকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ট্রাফিক ওসির নেতৃত্বে বিশাল ট্রাফিক পুলিশবাহিনী কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে অভিযান চালায়।
শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপর পার্ক করে রাখা গাড়ি ও বাইকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। সেই সঙ্গেই দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোর হাওয়া খুলে নিচ্ছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা।
প্রসঙ্গত, অবৈধ পার্কিং নিয়ে মাঝেমধ্যেই সমস্যার মুখে পড়েন বহু মানুষ। অনেক সময় এর জেরে যানজট তৈরি হয়। ফলে আমজনতার যাতায়াতেও সমস্যা হয়। এবার এই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল কোচবিহার জেলা ট্রাফিক পুলিশ।
শহরের বিভিন্ন এলাকায় ঘুরে রাস্তার উপর পার্ক করে রাখা গাড়ি ও বাইকগুলিকে চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। ছাড় পায়নি টোটোও। এই অভিযানের পর শহরের বুকে অবৈধ পার্কিংয়ের রমরমা কমে কিনা সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
