Last Updated:
Iran Israel US Ceasefire: হরমুজের কাছে শোনা গেল বিকট বিস্ফোরণের শব্দ, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার! ফের ইরানে হামলা চালালো আমেরিকা। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই বড় পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের।
ওয়াশিংটন: ফের নতুন করে ইরানে হামলা চালালো আমেরিকা। মার্কিন কর্মকর্তাদের মতে, হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটি ও নৌ-বাহিনীর আস্তানা টার্গেট করা হয়েছে। শুধু তাই নয় পরে বন্দর আব্বাস এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, যা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দিয়েছে বড় চ্যালেঞ্জ। এই মার্কিন হামলার নিন্দা করে আমেরিকার এই হামলাকে তেহরান ইতিমধ্যেই ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে ঘোষণা করেছে এবং পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।
আমেরিকা ও ইরানের মধ্যে ‘যুদ্ধবিরতির’ আলোচনা, হরমুজ খোলার আশায় রীতিমতো জল ঢেলে দিয়েছে এই মার্কিন হামলা। প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলাকালীন আমেরিকা আবারও একটি শক্তিশালী হামলা চালিয়ে উদ্বেগ বাড়িয়েছে বিশ্ব জুড়ে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটি এবং নৌ কার্যকলাপকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এরপরে বন্দর আব্বাস এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, যার ফলে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো সক্রিয় করার প্রয়োজন হয়।
রয়টার্স পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১:৩০ মিনিটে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরান এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। সারারাত ধরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ইরানে।
হামলাটি হরমুজ প্রণালীর কাছে ঘটে বলেই জানা যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে, ঘাঁটিটি প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন সৈন্য এবং বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছিল। হামলার পর, ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের পূর্বাঞ্চলে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই এলাকাটি ইরানের নৌ কার্যকলাপের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত এবং এটি হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থিত।
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সহযোগী ফার্স নিউজ এজেন্সির মতে, স্থানীয় সময় রাত প্রায় ১:৩০ নাগাদ বিস্ফোরণগুলি ঘটে। এরপরে, এলাকাটিতে অল্প সময়ের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল বলেও তেহরান সংবাদ সংস্থা সূত্রের খবর।
Kolkata,West Bengal
