Last Updated:
আগামিকাল দুপুরে অনীক দত্তের মেয়ে বিদেশ থেকে ফেরার পর তার শেষযাত্রার পরিকল্পনা হবে। আপাতত SSKM এ পোস্টমর্টেম হওয়ার পর তাঁর দেহ পিস ওয়ার্ল্ড-এ রাখা হবে। মেয়ে ঐশী ফেরার পর এখনও পর্যন্ত যা পরিকল্পনা নন্দন হয়ে কেওড়াতলায় শেষকৃত্য সম্পন্ন হবে।
কলকাতা: প্রয়াত পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে হিন্দুস্তান পার্ক এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি পরিচালককে। কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনীকের দেহ। হাসপাতালে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন জীতু কমল, সৃজিত মুখোপাধ্যায়, মানসী সিনহা, দীপ্সিতা ধর, মুমতাজ সরকার, শতরূপ ঘোষ, দেবজ্যোতি মিশ্র-সহ বিশিষ্টজনেরা। অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শোকস্তব্ধ পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেতা বেশি কিছু লিখতে পারেননি, শুধু লিখেছেন একটাই কথা, ভাল থেকো।
২০১২ সালে ব্যতিক্রমী ঘরানার ছবি ‘ভূতের ভবিষ্যৎ’ -এর মাধ্যমে রাতারাতি খ্যাতি পান অনীক। পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এও কিছুটা বার্তা দিয়েছিলেন পরিচালক। জীতু কমলকে নিয়ে বানানো ‘অপরাজিত’ ছবিটিও ভীষণ জনপ্রিয়তা পায়। বক্সঅফিসে রীতিমতো সাড়া ফেলে দেয় তাঁর ছবি। ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পরিবার বা পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই নিশ্চিতভাবে মানতে নারাজ তদন্তকারীরা।
গত ২২ মে ছিল তাঁর জন্মদিন ৷ জন্মদিনের ঠিক ৫ দিন পরেই মৃত্যুদিন আসবে কে জানত! জন্মদিনের দিন নিজের গতবছরের দুটো ছবি শেয়ার করেছিলেন অনীক৷ কেক কাটার সেই সুন্দর মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে পরিচালক লিখেছিলেন-“স্টকহোম থেকে ভালবাসা। আমার আদরের মেয়ে ঐশী দত্ত রায়ের পাঠানো একটি চমৎকার চকোলেট কেক।” ওপার বাংলার শিকড় উপড়ে আসা অনীক ভালবাসতেন কলকাতাকে৷ চা-বাগানের নিঃসর্গ ছাপিয়ে খুঁজতেন ফেলে আসা শহুরে কোলাহলকে৷ অবসাদ ছিল, জানাচ্ছেন বন্ধুরা। সেই অবসাদেই চলে যেতে পারেন? মানতে নারাজ তাঁর পরিচিত-বৃত্ত।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
