Last Updated:
শরীর যে সঙ্গ দিচ্ছে না সে কথা আগেও বহুবার জানিয়েছিলেন পরিচালক। এর আগেও শ্বাসকষ্টজনিত কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।
কলকাতা: বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন পরিচালক অনীক দত্ত। তাঁর বাড়ি ১১ হিন্দুস্থান পার্কের ছাদ থেকেই তিনি পড়ে যান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি হাসপাতালে। গড়িয়াহাট থানার পুলিশ তদন্তে নেমেছে। আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর স্ত্রী তাঁকে ঢাকুড়িয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷
২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। বাকি তিনটি ছবি অর্থাৎ ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘রক্তবীজ ২’ ছবির সঙ্গে প্রতিযোগিতায় বক্স অফিসে কিঞ্চিৎ কম আয় হলেও এই ছবিটি সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছে।
অনীক দত্ত৷ মূলত অ্যাড ফিল্ম মেকার৷ ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন এবং সেই ছবিটিই সাড়া ফেলে দিয়েছিল বাঙালির ঘরে ঘরে৷ টলিউডের মরা বাজার ফিরে এসেছিল অনীকের হাত ধরে৷ যেমন ব্যবসা করেছিল, তেমনই প্রশংসিত হয়েছিল ছবিটি৷ ২০১২-এ মুক্তি পায় ভূতের ভবিষ্যৎ এবং তারপর থেকে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে৷
দীর্ঘদিন ধরে ভুগছিলেন অবসাদে৷ তাঁর সঙ্গে ছিল শারীরিক সমস্যাও৷ বাম মনভাবাপন্ন অনীক বামেদের জন্য প্রচারও করেছেন৷ যদিও ২০২৬-এর প্রচারে তিনি থাকতে পারেননি শারীরিক অসুস্থতার জন্য৷ শেষের দিকে তিনি টলিউডে কাজ করা নিয়ে নানা বিরক্তি প্রকাশ করেন৷ কাজ করতে গিয়ে নানাবিধ সমস্যার কথা তুলে ধরতেন পরিচালক৷
তাঁর পরিচালিত ছবিগুলো, ভূতের ভবিষ্যৎ, আশ্চর্য প্রদীপ, গ্যাং অব ঘোস্টস, মেঘনাদ বধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধুরা, অপরাজিত, যত কাণ্ড কলকাতাতেই৷
Kolkata,West Bengal
