Last Updated:
BJP in Bengal : আপাতত জলপাইগুড়ির ধূপগুড়ির বিধানসভা ১৫০৯১, ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি ৯০৬৫ ভোটে, জলপাইগুড়িতে বিজেপি ৫৯১৭ ভোটে, রাজগঞ্জে ১৭৭৮৮ ভোটে, ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি ১৬৭৩২ ভোটে, মাল বিধানসভায় বিজেপি ৬৬৯৭ ভোটে, নাগরাকাটায় বিজেপি প্রার্থী ৩৮০৩ ভোটে এগিয়ে রয়েছেন।
জলপাইগুড়ি : রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তবে তার আগে সকাল থেকে যা ট্রেন্ড, তাতে পালে হাওয়া গেরুয়া শিবিরের। উত্তরবঙ্গে এবার বিজেপির ফল ভাল হবে, এমন আন্দাজ অনেকেই করেছিলেন। বিশেষ করে বিজেপি শিবির আশা বজায় রেখেছিল। বাস্তবে দেখা গেল তাঁরাই ঠিক।
উত্তরবঙ্গে কাউন্টিংয়ে কারচুপির আশঙ্কা করেছিল বিজেপি! তার জন্য গণনাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল বিজেপি। মাটিগাড়ায় এক হোটেলে শুক্রবার আয়োজন করা হয়েছিল ওই প্রশিক্ষণ শিবিরের। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল, বঙ্গ বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ছাড়াও উত্তরের ২৮টি আসনের বিজেপি প্রার্থী ও কর্মীরা।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে কোচবিহার জেলায় ৯৬.২ শতাংশ, আলিপুরদুয়ারে ৯৩.২০ শতাংশ, জলপাইগুড়িতে ৯৪.৭৬ শতাংশ, কালিম্পংয়ে ৮৩.০৪ শতাংশ, দার্জিলিং জেলায় ৮৮.৯৮ শতাংশ, উত্তর দিনাজপুরে ৯৪.১৬ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৯৫.৪৪ শতাংশ, মালদায় ৯৪.৭৯ ভোট পড়েছিল। এমন রেকর্ড পরিমাণ ভোটের ফলাফল কার পক্ষে যেতে চলেছে? তা নিয়ে দোটানা ছিল।
আপাতত জলপাইগুড়ির ধূপগুড়ির বিধানসভা ১৫০৯১, ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি ৯০৬৫ ভোটে, জলপাইগুড়িতে বিজেপি ৫৯১৭ ভোটে, রাজগঞ্জে ১৭৭৮৮ ভোটে, ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি ১৬৭৩২ ভোটে, মাল বিধানসভায় বিজেপি ৬৬৯৭ ভোটে, নাগরাকাটায় বিজেপি প্রার্থী ৩৮০৩ ভোটে এগিয়ে রয়েছেন।
অর্থাৎ, উত্তরবঙ্গে বিজেপি-ঝড়ের ট্রেন্ড। আর সেটা অনেকেই ফলাফল ঘোষণার আগে থেকেই আন্দাজ করেছিলেন। বাস্তবে দেখা যাচ্ছে, তাঁদের আন্দাজই আপাতত ঠিক।
Kolkata,West Bengal
