আমদাবাদ: সাম্প্রতিক সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্যের অন্যতম বড় কারণ ফিল সল্ট ও বিরাট কোহলির ওপেনিং পার্টনারশিপ। তবে চলতি মরশুমে চোট আঘাতে ভুগেছেন ফিল সল্ট। তিনি মরশুমের মাঝেই চোটের জেরে দেশে ফিরেছিলেন। তবে প্লে-অফের আগেই দলে ফিরলেও, সল্ট এখনও অবধি প্লে-অফের কোনও ম্যাচ খেলেননি। তিনি কি আইপিএল ফাইনালে খেলবেন? এই প্রশ্নই অনেকের মনে ঘোরাফেরা করছে।
সল্ট কিন্তু ইতিমধ্যেই ফাইনালের আগে অনুশীলন করেছেন। সম্পূর্ণ ফিট হয়ে তিনি তাহলে ফাইনালে মাঠে নামবেন? এই প্রশ্নের জবাবে আরসিবি অধিনায়ক রজত পাতিদার জানান, ‘ফিল সল্ট দলের সঙ্গেই রয়েছেন এবং ওঁ বেশ কিছু ড্রিলে অংশও নিয়েছেন। দলের ডাক্তাররা ওঁকে পর্যবেক্ষণ করছেন। আমরা ফাইনালের দিন পিচ থেকেই আমাদের ওপেনিং পার্টনারশিপ ঠিক করব।’
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)