Last Updated:
Bus Accident: যাত্রীবাহি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ দুর্ঘটনার জেরে দুই যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায়, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
লখনউ: ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হল একটি যাত্রীবাহি বাস, ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায়, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল, বাসটি স্লিপার বাস হওয়ায় যাত্রীর সংখ্যাও বেশি ছিলেন বলে জানা গিয়েছে। ওই যাত্রী বোঝাই স্লিপার বাসটি ধানবোঝাই একটি ট্রাকের পিছনে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার করহল থানার অন্তর্গত এক্সপ্রেসওয়ের ৮৩ নম্বর মাইলস্টোনের কাছে ঘটনাটি ঘটে। ওই বাসটি উত্তরপ্রদেশের গোন্ডা থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে চুরমার হয়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই বাসের মধ্যে থাকা দু’জনের মৃত্যু হয় এবং অন্তত ৩৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। তার পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মৃত দুই যাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো গিয়েছে। ঠিক কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
