বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লেও আপাতত বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি ৷ সাধারণত প্রতি মাসের প্রথম দিন গ্যাসের দাম জারি করা হয় ৷ অন্যান্য মাসের মতোই জুন মাস শুরু হতেই এসেছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিবর্তন, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেট ও দৈনন্দিন জীবনে। ১ জুন থেকে এলপিজি সিলিন্ডারের দাম, গাড়ির মূল্য, ইউপিআই পেমেন্ট, এটিএম লেনদেন ফি, সোলার প্যানেল সংক্রান্ত নিয়ম এবং প্যান কার্ডের নিয়মে একাধিক পরিবর্তন কার্যকর হয়েছে।
