আরেকটি উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে, নিউ বঙাইগাঁও ওয়ার্কশপ এলএইবি কোচের লোড টেস্টিং সুবিধাটি সফলভাবে স্থাপন ও চালু করা। এই সুবিধার ফলে, এখন লোড থাকা অবস্থায় বগির সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটারের যাচাই পরীক্ষা আগেই করা হচ্ছে, যাতে এলএইচবি বগিগুলির অধিক নির্ভরযোগ্যতা, গুণগত মান এবং উন্নত সুরক্ষা ক্ষমতা নিশ্চিত করা যায়।
