এই ভ্যাপসা গরমের জেরে শুধু কলকাতা বা সংলগ্ন জেলাই নয়, তীব্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ জঙ্গলমহলের জেলাগুলির জনজীবন। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের বাসিন্দারাও এই গুমোট গরমে হাঁসফাঁস করছেন। চৈত্র-বৈশাখের দাবদাহ কমলেও বর্ষার আগের এই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কবে মুক্তি মিলবে, এখন সেই প্রশ্নই ঘুরছে সবার মুখে।
