Last Updated:
Sundarban Tiger Attack: পেটের টানে সুন্দরবনের গভীর খাঁড়িতে গিয়ে ফের বাঘের আক্রমণের শিকার হলেন কুলতলির এক বাসিন্দা। পরপর ৩টি হামলার ঘটনায় ১ জনের মৃত্যু এবং ১ জন নিখোঁজ থাকার পর, নতুন এই ঘটনায় মৎস্যজীবীদের নিরাপত্তা ও সরকারি ক্ষতিপূরণের দাবি আরও জোরালো হয়েছে।
কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আবারও বাঘের আক্রমণে আহত কুলতলির গোপাল নস্কর। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই নিয়ে পরপর তিনটি বাঘের আক্রমণের ঘটনা ঘটেছে। আহত গোপাল নস্করকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, মাছ ধরার জন্য সুন্দরবনে তিন সঙ্গীর সঙ্গে পৌঁছেছিল গোপাল। অসাবধানতাবশত গোপাল একা হয়ে পড়লে তার উপর বাঘ আক্রমণ করে।
সেই সময় কাছে থাকা সঙ্গীরা জানতে পেরে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এরপর বাঘ সেখান থেকে পালিয়ে গেলে গোপালকে নিয়ে সঙ্গীরা ফিরে আসে। গোপালকে কলকাতায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরপর বাঘের আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় এভাবে বেঘোরে প্রাণ যাচ্ছে ধীবরদের। কুলতলিতেই আগের দিনই বাঘের আক্রমণে মৃত গোষ্ঠবিহারী জানার দেহ নিয়ে আসা হয়।
South Twenty Four Parganas,West Bengal
