লাউ যদি ভেজা মাটির সংস্পর্শে থাকে, তবে তাতে পচন ধরা, ফাঙ্গাস লাগা এবং পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়, যার ফলে ফলের গায়ে কালো দাগ পড়ে। মাচা পদ্ধতিতে ফলগুলি সম্পূর্ণ বাতাসে সুরক্ষিত থাকে বলে দাগহীন ও পরিষ্কার থাকে। এছাড়া, মাচা উঁচুতে হওয়ার কারণে চাষিদের জন্য লতায় কীটনাশক বা প্রয়োজনীয় ওষুধ স্প্রে করা অনেক সহজ হয়ে যায়। ৩জি কাটিং, সঠিক জৈব সার প্রয়োগ এবং মাচা পদ্ধতি, এই তিন পদ্ধতি আশীর্বাদ হতে পারে লাউ চাষিদের জন্য।
