বর্তমানে প্রায় প্রত্যেকেরই অন্তত একটি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। বেতন পাওয়া, অনলাইন লেনদেন, UPI ব্যবহার, বিল পরিশোধ বা সঞ্চয়ের জন্য সেভিংস অ্যাকাউন্ট অপরিহার্য। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে,একজন ব্যক্তি কি একাধিক সেভিংস অ্যাকাউন্ট রাখতে পারেন? আর যদি পারেন, তাহলে তার কোনও সীমা আছে কি?
