পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার হাজার হাজার মানুষ প্রতিদিন কাটোয়া শহরে যাতায়াত করেন। কিন্তু শহরের প্রবেশমুখে থাকা রেলগেট দীর্ঘদিন ধরে বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন চলাচলের সময় গেট বন্ধ থাকলে দীর্ঘ যানজট তৈরি হয়। নিত্যযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া, ব্যবসায়ী থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সকেও অনেক সময় এই সমস্যার কারণে ভোগান্তির শিকার হতে হয়।
