Caption 12 উত্তরবঙ্গ থেকে একসঙ্গে ১০ জন মন্ত্রীর শপথগ্রহণকে ঘিরে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ ও উত্তর দিনাজপুর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। বিশেষ করে শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মনের মন্ত্রিত্ব পাওয়ায় শিলিগুড়িতে আনন্দ মিছিল, মিষ্টিমুখ এবং ঢাক-ঢোলের মধ্য দিয়ে উদযাপন করতে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের। রাজনৈতিক মহলের মতে, এই বাড়তি প্রতিনিধিত্ব উত্তরবঙ্গের উন্নয়ন ও প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধিতে নতুন দিশা দেখাতে পারে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
