অনেক বড় পরিবারে বা যেখানে পরিবারের সদস্য সংখ্যা বেশি, সেখানে মাসে একটি সিলিন্ডারের চেয়ে বেশি LPG ব্যবহার হওয়া স্বাভাবিক। বর্তমানে যদি একটি গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম ₹৯৩৯ ধরা হয়, তাহলে বছরে ১৫টি সিলিন্ডার ব্যবহার করলে মোট খরচ হবে ₹১৪,০৮৫ (₹৯৩৯ × ১৫)। আবার কোনও পরিবার যদি বছরে ১৮টি সিলিন্ডার ব্যবহার করে, তাহলে রান্নার গ্যাসের জন্য মোট খরচ দাঁড়াবে ₹১৬,৯০২ (₹৯৩৯ × ১৮)। অর্থাৎ, পরিবারের আকার ও গ্যাস ব্যবহারের পরিমাণের উপর নির্ভর করে বছরে LPG-র খরচ ₹১৪,০০০ থেকে ₹১৭,০০০ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে।
