কেন কমছে সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের উপর বেশ কয়েকটি বিষয় প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে মার্কিন ডলারের শক্তি, সুদের হার, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতি এবং বিশ্ব অর্থনীতির পরিস্থিতি।সম্প্রতি বিশ্ববাজারে অনিশ্চয়তা কিছুটা কমেছে এবং বিনিয়োগকারীদের একটি অংশ আবার শেয়ারবাজার ও অন্যান্য সম্পদে ঝুঁকছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা কিছুটা কমেছে, যা দামের উপর চাপ তৈরি করছে।
