Last Updated:
ইরানের সঙ্গে চলা আলোচনা নিয়ে আশাবাদী আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই এই নিয়ে ‘ফলপ্রসূ’ কিছু হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে এবং চলতি সপ্তাহের শেষের দিকে চুক্তি হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প।
ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আশা প্রকাশ করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা সপ্তাহান্তের মধ্যেই কোনও বড় অগ্রগতি আনতে পারে, যদিও তেহরান জোর দিয়েছে যে পশ্চিম এশিয়ায় সংঘাত শেষ করার লক্ষ্যে হওয়া আলোচনায় কোনও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়নি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, যদিও ওই অঞ্চলে নতুন করে ‘শত্রুতা’ শুরু হয়েছে।
ট্রাম্প বলেন, “আমি শুনেছি আলোচনা খুব ভালই চলছে আসলে, এটা ঠিক হতে পারে… উইকেন্ডে।” ট্রাম্প চেষ্টা করেছেন লেবাননে সংঘাত নিয়ে আলোচনাকে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বড় আলোচনা থেকে আলাদা করতে। আমেরিকা এই দুটো বিষয়কে আলাদা ভাবে দেখে ৷ কিন্তু ইরান বারবার বলেছে লেবাননে যা হচ্ছে, সেটা গোটা অঞ্চলের সমঝোতার সঙ্গে সরাসরি যুক্ত।
“আমি চাই এটা আলাদা হোক, আমি চাই এটা আলাদা কিছু হোক, কারণ এটা আলাদা ৷” বললেন ট্রাম্প। সাম্প্রতিক হামলার গুরুত্ব কমিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ওই অঞ্চলে, যুদ্ধবিরতি মানে আপনি একটু কম মাত্রায় গোলাগুলি চালাচ্ছেন।”
ইরান অবশ্য জানিয়েছে, আমেরিকার সঙ্গে আলোচনায় কোনও ‘স্পষ্ট’ অগ্রগতি হয়নি ৷ তবে, ইরান আলোচনার ব্যাপারে অনেক কম আশাবাদী। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা আছে এবং বার্তা আদান-প্রদান চলছে, কিন্তু আলোচনায় এখনও কোনও ‘স্পষ্ট’ অগ্রগতি হয়নি।
তিনি বলেন, “আমেরিকানদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়নি, এবং বেইরুটে আগ্রাসন বন্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে বার্তা আদান-প্রদান হয়েছে, কিন্তু আলোচনার প্রক্রিয়ায় কোনও স্পষ্ট অগ্রগতি হয়নি ৷’’ আরাঘচি আরও সতর্ক করেছেন, ইজরায়েল যদি বেইরুটে আবার হামলা চালায়, তাহলে সংঘাত অনেক বেড়ে যাবে।
Kolkata,West Bengal
