Koh-i-Noor Diamond: ‘কোহিনূর ভারতকে ফিরিয়ে দেওয়ার জন্য বলব ব্রিটেনের রাজা চার্লসকে’, দাবি নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানির


Last Updated:

Koh-i-Noor Diamond: যদি আমি এর বাইরে রাজার সঙ্গে আলাদাভাবে কথা বলতাম, তাহলে সম্ভবত আমি তাঁকে কোহিনূর হীরাটি ফেরত দিতে উৎসাহিত করতাম,” বলেছেন নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি

রাজা চার্লসের বর্তমান আমেরিকা-সফরকালে এই মন্তব্য নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির
রাজা চার্লসের বর্তমান আমেরিকা-সফরকালে এই মন্তব্য নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির

নয়াদিল্লি : গ্রেট ব্রিটেনের রাজা চার্লসকে তিনি উৎসাহিত করবেন কোহিনূর হিরে ভারতকে ফিরিয়ে দেওয়ার জন্য। রাজা চার্লসের বর্তমান আমেরিকা-সফরকালে এই মন্তব্য নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এক সাংবাদিক বৈঠকে  জিজ্ঞাসা করা হলে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মামদানি বলেন, ‘‘যদি আমি এর বাইরে রাজার সঙ্গে আলাদাভাবে কথা বলতাম, তাহলে সম্ভবত আমি তাঁকে কোহিনূর হিরেটি ফিরিয়ে দিতে উৎসাহিত করতাম।’’

দিনের পরবর্তী সময়ে মামদানির সাথে কথা বলেন রাজা চার্লস। বাকিংহাম প্যালেস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। মামদানি রাজার কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন কিনা, সে বিষয়ে মন্তব্যের অনুরোধে তার কার্যালয় থেকে কোনও সাড়া দেওয়া হয়নি।

প্রসঙ্গত ভারত এর আগেও বার বার ব্রিটেনের কাছে ১০৫ ক্যারেটের কোহিনূর হিরে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে।১৮৪৯ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পঞ্জাব অঞ্চল দখল করে এবং এক ক্ষমতাচ্যুত ভারতীয় শাসকের কাছ থেকে হিরেটি নিয়ে নেওয়ার পর, ভারতে ব্রিটেনের তৎকালীন ঔপনিবেশিক গভর্নর-জেনারেল ১৮৫০ সালে রানি ভিক্টোরিয়ার কাছে কোহিনূর পেশ করার ব্যবস্থা করেছিলেন। বুধবার রাজা চার্লস , ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নিউইয়র্ক শহরের হামলায় নিহতদের স্মরণ করেন।

বাংলা খবর/ খবর/বিদেশ/

Koh-i-Noor Diamond: ‘কোহিনূর ভারতকে ফিরিয়ে দেওয়ার জন্য বলব ব্রিটেনের রাজা চার্লসকে’, দাবি নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানির

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog SalesERP – AI Powered Business ERP for Sales, Billing, Inventory, Accounting And HR SalesPower WooCommerce Addon Salient | Creative Multipurpose & WooCommerce Theme Salient | Creative Multipurpose & WooCommerce Theme Salmon — Restaurant WordPress Theme Salvation – Church & Religion WP Theme Sam Bailey – Personal CV/Resume WordPress Theme Samantha – Personal Trainer & Fitness WordPress Theme Samral – Electronic WooCommerce Theme Samui – Gutenberg WordPress Theme for Blog and Magazine