Last Updated:
Donald Trump: ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ময়দানের পর পরের কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদক্ষেপের জল্পনা জোরদার করা হয়েছে। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড- এর ক্ষমতার প্রয়োগ ও তেলের দাম বৃদ্ধিতে আরও উত্তপ্ত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। “THE STORM IS COMING. NOTHING CAN STOP WHAT IS COMING” (“ঝড় আসছে। যা আসছে তা থামাতে পারবে না”— এই বার্তাসহ একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করেন তিনি।
এই পোস্টের সময়কাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, এর আগেই United States Central Command (CENTCOM) ইরানের বিরুদ্ধে সম্ভাব্য “স্বল্প কিন্তু শক্তিশালী” সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে বলে রিপোর্ট প্রকাশ করে অ্যাক্সিওস।
রিপোর্ট অনুযায়ী, CENTCOM-এর প্রধান ব্র্যাড কুপার বৃহস্পতিবার ট্রাম্পকে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ব্রিফ করবেন। পাশাপাশি, ইরানের উপর নৌ অবরোধ বজায় রাখার সিদ্ধান্ত থেকেও সরে আসেননি ট্রাম্প, যতক্ষণ না তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার শর্ত মেনে নিচ্ছে।
এই উত্তেজনার আবহে আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব পড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১২০ ডলার ছুঁয়েছে। The Wall Street Journal-এর রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলিতে দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতিও নিচ্ছে, যা কয়েক মাস পর্যন্ত চলতে পারে।
তবে, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে সরাসরি কোনও সামরিক পদক্ষেপ বা নীতিগত সিদ্ধান্তের যোগসূত্র এখনও পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। ফলে “THE STORM IS COMING” বার্তাটি ঠিক কী ইঙ্গিত করছে, তা নিয়ে জল্পনা এখনও অব্যাহত।
Kolkata,West Bengal
Apr 30, 2026 12:30 PM IST
