Last Updated:
Indian Railways: এই আধুনিক রক্ষণাবেক্ষণ বাহনটির মোতায়েন সুরক্ষা মানদণ্ড আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি রেলওয়ে কর্মচারীদের প্রতিকূল ফিল্ড কন্ডিশনে রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের জন্য একটি সুনির্দিষ্ট ও দক্ষ মাধ্যম প্রদান করবে। রক্ষণাবেক্ষণের কাজে যন্ত্রপাতির এই উন্নত প্রয়োগ ভারী যন্ত্রপাতি ও উপকরণগুলির ম্যানুয়াল হ্যান্ডলিংও হ্রাস করবে, যার ফলে কর্মক্ষেত্রের সুরক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
নয়াদিল্লি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে একটি ‘রেল-বোর্ন মেইনটেন্যান্স ভেহিকল’ (আরবিএমভি) অন্তর্ভুক্ত করে পরিকাঠামো রক্ষণাবেক্ষণ সক্ষমতাকে আরও উন্নত করেছে। এই বাহনটিকে রেললাইন ও ইঞ্জিনিয়ারিং-এর সাথে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজগুলি অধিক দক্ষতা, নিখুঁততা এবং সুরক্ষার সাথে সম্পন্ন করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে।
সম্প্রতি কেনা এই বাহনটি, কঠিন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেলওয়ে সেকশনে রক্ষণাবেক্ষণ কাজে সহায়তা প্রদানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—বিশেষ করে মিজোরামে বর্তমানে নির্মাণাধীন ও অত্যন্ত চ্যালেঞ্জিং ‘ভৈরবী-সাইরাং’ রেলওয়ে প্রকল্পতে।
এই উন্নত রক্ষণাবেক্ষণ বাহনটি আধুনিক বৈশিষ্ট্যে সুসজ্জিত, যা প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত কর্মস্থলে কর্মী, সরঞ্জাম এবং রক্ষণাবেক্ষণ সামগ্রী সরাসরিভাবে পরিবহনে সক্ষম। এই বাহনটিতে বিশেষ লিফটিং ও হ্যান্ডলিং ব্যবস্থা সংযোজিত করা হয়েছে, যাতে রেলওয়ে কর্মীরা ট্র্যাক-সংক্রান্ত কাজ, যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং জরুরিকালীন মেরামতের কাজ সুরক্ষিতভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন। বাহনটির মোতায়েনের ফলে রক্ষণাবেক্ষণের প্রচলিত পদ্ধতির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সামগ্রিকভাবে কাজের দক্ষতা উন্নত হবে।
ভৈরবী-সাইরাং সেকশন, যা পাহাড়ি ভূখণ্ডের মধ্য দিয়ে অতিক্রম করেছে, এবং যেখানে অনন্য ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ বিদ্যমান, সেখানে সুরক্ষিত ও নির্ভরযোগ্য রেল চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বলিষ্ঠ রক্ষণাবেক্ষণ সহায়তার প্রয়োজন। এই রক্ষণাবেক্ষণ বাহনটি সংযোজনের ফলে পরিদর্শন এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে কাজটি সহজতর করে তুলবে।
আরও পড়ুন:৩ জন মৃত, কমপক্ষে ১৫ জন অসুস্থ! বিহারের মুজফফরপুরে হাসপাতালের ICU-তে আগুন
বাহনটি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ সম্পাদনেও সহায়ক হবে, যার ফলে বিঘ্ন কম করতে এবং সম্পদের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করতে সহায়ক হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য সুরক্ষা প্রথম অগ্রাধিকার হিসেবেই রয়েছে।
Jun 04, 2026 11:07 AM IST
