Tran Cancelled List: পরিকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেলের আদ্রা ডিভিশন। আর এই কাজের জেরেই বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তিতে দুঃখপ্রকাশ করা হয়েছে। যাত্রীদের নিজেদের যাত্রার পরিকল্পনা সেই মতো করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই জন্যই দেওয়া হয়েছে তালিকা। ট্রেন রুটে বেরোনোর আগে দেখে নিন।