Last Updated:
North Eastern Railways: সম্পন্ন হওয়ার পর, সেবক–রংপো রেললাইন প্রকল্পটি সিকিমকে সরাসরি রেল সংযোগ প্রদান করবে বলে আশা করা হচ্ছে, যার ফলে যাত্রী ও পণ্য পরিবহনের গতি ত্বরান্বিত করার পাশাপাশি পর্যটন, বাণিজ্য ও অর্থনৈতিক বিকাশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
নয়াদিল্লি: মাননীয় সাংসদ (লোকসভা) ড০ সি. এম. রমেশের সভাপতিত্বে রেলওয়ে বিষয়ক একটি উচ্চপর্যায়ের সংসদীয় স্থায়ী কমিটি—যেখানে লোকসভা ও রাজ্যসভা, উভয় সদনের সাংসদ রয়েছেন, ৪ জুন থেকে ৯ জুন ২০২৬ পর্যন্ত গ্যাংটক, কলকাতা ও ঋষিকেশে রেল বিষয়ক একটি সফর করছে। এই সফরটি সারা দেশে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে, রেল পরিকাঠামো উন্নয়ন, সংযোগ বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধিতে প্রদান করা জাতীয় গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে।
অধ্যয়ন সফরের অংশ হিসেবে, সেবক–রংপো রেললাইন প্রকল্প-এর রেল স্টেশন, টানেল এবং ব্রিজ পরিদর্শন করে, এবং এই যুগান্তকারী কানেক্টিভিটি পদক্ষেপের অগ্রগতির বিষয়ে প্রত্যক্ষ ধারণা লাভ করে। ইরকন কমিটিকে জানিয়েছে যে, ৪৪.৯৬ কিলোমিটার দৈর্ঘ্যের সেবক–রংপো রেললাইন, যা সিকিমকে প্রথম রেল কানেক্টিভিটি প্রদান করবে, তা ডিসেম্বর ২০২৭-এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রকল্পটি ৭৭% ভৌত অগ্রগতি লাভ হয়েছে।
প্রতিনিধিদলটি রংপো রেলওয়ে স্টেশন এলাকা এবং টানেল নং. ১৪ পরিদর্শন করেছে। কমিটির সাথে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব, আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ), ইরকন ও রাইটস লিমিটেড-এর বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকরা উপস্থিত ছিলেন।
গ্যাংটকে, কমিটির উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার ও ইরকন ইন্টারনেশনাল লিমিটেড-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর-এর সাথে ‘উত্তর-পূর্বাঞ্চল ও কেন্দ্রশাসিত প্রদেশসমূহে রেল নেটওয়ার্কের সম্প্রসারণ’ বিষয়টির ওপর, একটি অনানুষ্ঠানিক আলোচনা সভার আয়োজন করতে নির্ধারিত রয়েছে, যেখানে বিশেষত ‘সেবক-রংপো রেললাইন প্রকল্প’-এর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে।এই মতবিনিময়টি রেলওয়ে সংযোগ ব্যবস্থাকে মজবুত করা, পরিবহন পরিকাঠামোর উন্নয়ন এবং স্থায়ী আর্থ-সামাজিক বিকাশ সাধনে চলমান প্রচেষ্টাসমূহ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
এই অধ্যয়ন সফরটি উত্তর-পূর্বাঞ্চলে রেলওয়ে পরিকাঠামো শক্তিশালী করার জন্য প্রদত্ত জাতীয় গুরুত্বের ওপর জোর দেয়। এই আলোচনাগুলিতে, প্রত্যন্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আঞ্চলিক সংহতি বৃদ্ধি, যাতায়াত সুবিধার উন্নতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে রেলওয়ে কানেক্টিভিটির রূপান্তরমূলক ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।
এই মতবিনিময়টি সীমান্ত-পারের রেল কানেক্টিভিটি পদক্ষেপসমূহ এবং উত্তর-পূর্বাঞ্চলে রেলওয়ে নির্মাণ-এর সাথে সম্বন্ধিত অনন্য ইঞ্জিনিয়ারিং ও পরিকাঠামোগত চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনার সুযোগও প্রদান করবে।
কমিটির এই সফর, সারা দেশে রেলওয়ে পরিকাঠামো সম্প্রসারণ এবং পরিবহন ব্যবস্থার উন্নতির ওপর ভারত সরকার ও রেল মন্ত্রকের অবিরত গুরুত্বারোপকেই প্রতিফলিত করে। এই ধরণের মতবিনিময় ও সরেজমিন পরিদর্শনসমূহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো পদক্ষেপসমূহ নিয়ে তথ্যভিত্তিক আলোচনার পথ সুগম করতে এবং রেলওয়ে কানেক্টিভিটি মজবুতিকরণ, আঞ্চলিক বিকাশে সহায়তা করা ও অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
New Delhi,Delhi
