এই বিনামূল্যের সুবিধা শুধুমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই প্রযোজ্য। myAadhaar পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র ডিজিটালভাবে আপলোড করতে পারবেন। তবে কিছু তথ্য এখনও অনলাইনে বদলানো যাবে না। ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান, ছবি, মোবাইল নম্বর, নাম, লিঙ্গ এবং জন্মতারিখ সংশোধনের জন্য আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
