আমির খান গৌরীর প্রতি তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি এমন একজনকে খুঁজছিলাম যার সঙ্গে আমি শান্তিতে থাকতে পারব, যে আমাকে সান্ত্বনা দেবে। আর তারপর আমি তাকে খুঁজে পেলাম। পরিস্থিতিটা কীভাবে এগোবে, তা আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। এমনকি এর জন্য তাকে কিছুটা প্রস্তুতও করেছি। সে এতে অভ্যস্ত নয়, কিন্তু আমরা আশা করি আপনারা আমাদের ভালবাসা দেবেন।”
