Last Updated:
এই ৪৮ ঘণ্টাতেই তারা ফিরে দেখবে তাদের পুরনো দিন। পাহাড়ের শীতল হাওয়া, ভেজা রাস্তা, কমলালেবুর বাগান আর নীরব ল্যান্ডস্কেপের মাঝে উঠে আসবে হাসি, কান্না, অভিমান আর না- বলা কথারা।
কলকাতা: কিছু প্রেম শেষ হয় না, শুধু থমকে থাকে কোনও এক পাহাড়ি বাঁকে। ঠিক তেমনই এক থমকে থাকা প্রেমের গল্প নিয়েই ফিরছেন পরিচালক সুমন মৈত্র। তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘জারিয়া ২’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এল। আর পোস্টার মুক্তি পেতেই টলিপাড়ায় জোর চর্চা – ফিরছে ঋষভ আর শ্রেয়সিনীর সেই অসমাপ্ত জার্নি। বেলজার ফিল্মস-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন অনিমেষ গঙ্গোপাধ্যায়। প্রথম ছবি ‘জারিয়া’ দর্শকের মনে যে সরল, মিষ্টি প্রেমের দাগ কেটেছিল, তার সাত বছর পরের গল্প বলবে ‘জারিয়া ২’।
