Last Updated:
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছেন উত্তম কুমার জন্মশতবর্ষ উদযাপন৷ মুখ্যমন্ত্রী জানান যে এই দিনটা বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের৷ এমনকী অগাস্ট মাসের শেষ মন কী বাতে, উত্তম কুমারকে শ্রদ্ধার্ঘ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
কলকাতা: সোনালি যুগের স্মৃতিতে চার দিনের মহা উৎসব। শতবর্ষে মহানায়ক, ‘উত্তম’ সাজে শহর। মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চার দিনব্যাপী মহা উৎসবের আয়োজন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের। আজ, ৩ সেপ্টেম্বর থেকেই শুরু শতবর্ষ উদযাপন। আজকের অন্যতম মূল আকর্ষণ নন্দন থেকে বর্ণাঢ্য ‘উত্তম শোভাযাত্রা’। সন্ধ্যা ৬টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই শোভাযাত্রার সূচনা করবেন।
