Last Updated:
Actor Death: গাড়ি দুর্ঘটনায় হলিউড অভিনেত্রী কেলি হাটলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের শোকের ছায়া নেমে এল বিনোদন জগতে৷ ফের পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা৷
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ দিন কয়েক আগেই পথ দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেছে ‘গডজিলা ভার্সেস কং’-এর বিখ্যাত অভিনেত্রীর৷ এর মধ্যেই চলে গেলেন আরও একজন অভিনেতা। আকস্মিক এই মৃত্যুতে বিনোদন জগতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২৬ বছর বয়সী ওই অভিনেতা ট্রাকের নিচে চাপা পড়েছেন। শ্যুটিং থেকে বাড়ি ফেরার পথে তিনি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন, তাতেই বেঘোরে প্রাণ হারান অভিনেতা।
উত্তর প্রদেশের লখনউয়ের এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিনেতার নাম রোহিত শর্মা, অভিনেতার পাশাপাশি তিনি একজন পরিচালকও ছিলেন। তিনি কিছু ভোজপুরি ছবিতে পরিচালনা ও অভিনয় করেছেন। এর পাশাপাশি তিনি তাঁর পরিবারের আসবাবপত্রের ব্যবসায় সাহায্য করতেন এবং একজন আইটিআই ছাত্রও ছিলেন।
অভিযুক্ত চালক তার ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ রোহিতের মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আশেপাশের সিসিটিভি ক্যামেরার সাহায্যে পলাতক ট্রাক চালকের সন্ধান করছে।
Kolkata,West Bengal
Jul 24, 2026 11:12 AM IST
