Last Updated:
Cooch Behar Agriculture News: লাগাতার বৃষ্টিতে কোচবিহারের কৃষিক্ষেত্রে জোর ধাক্কা। বিরাট ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। দ্রুত সরকারি সাহায্যের দাবি জানানো হয়েছে।
মেখলিগঞ্জ, কোচবিহারঃ ভরা গ্রীষ্মে উত্তরবঙ্গে দুর্যোগ চলছে। বিগত কয়েকদিন ধরে কোচবিহারে ঝড়বৃষ্টি হয়েই যাচ্ছে। তার জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় কৃষকরা। বড় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে মেখলিগঞ্জ ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। কিছু এলাকায় জল জমে থাকায় ফসল ডুবে গিয়েছে। বিশেষত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন এলাকার পাটচাষিরা। এই পরিস্থিতিতে ভেঙে পড়েছেন তাঁরা।
মেখলিগঞ্জের চাষিরা জানান, প্রাকৃতিক দুর্যোগের জেরে বারবার ক্ষতির মুখে পড়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন তাঁরা। এই পরিস্থিতিতে দ্রুত সরকারি সাহায্যের দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে কোচবিহারের নানা প্রান্তে ঝড়বৃষ্টির দাপট চলছে। এতে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বহু চাষি। লাগাতার বর্ষণের জেরে মেখলিগঞ্জের ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। বহু এলাকায় ডুবে গিয়েছে ফসল। এই অবস্থায় সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Apr 30, 2026 12:41 PM IST
Agriculture News: টানা বৃষ্টিতে কৃষিক্ষেত্রে জোর ধাক্কা! মেখলিগঞ্জের চাষিদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়, বড় ক্ষতির আশঙ্কা
