Last Updated:
ইরানের আহভাজ শহরে একটি শিশুদের ক্যানসার হাসপাতালের কাছাকাছি আমেরিকার পক্ষ থেকে মিসাইল হামলা চালানো হয় ৷ যার ফলে হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলার ঘোষণা করেছে।
তেহরান: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ শহরে একটি শিশু ক্যানসার হাসপাতালের কাছাকাছি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার ফলে ওই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া শুরু হয়।
ইরানের মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাটি আহভাজের শহিদ বাঘাই (Shahid Baghaei Hospital) হাসপাতালের আশপাশে আঘাত হানে। এই হাসপাতালটি ক্যানসার রোগীদের, বিশেষ করে শিশুদের, কেমোথেরাপি চিকিৎসা প্রদান করে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িকভাবে রোগীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে এবং চিকিৎসাকর্মীরা রোগীদের হাসপাতাল এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে যেতে থাকেন।
ইরানের সংবাদ সংস্থা ফার্সও জানিয়েছে, বাঘাই হাসপাতালের কাছে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংস্থাটি জানায়, বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার সময় হাসপাতালে ক্যানসারের চিকিৎসাধীন শিশুদের হাসপাতালের কর্মীদের সহায়তায় অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।
প্রতিবেদনগুলোতে হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি এবং হাসপাতালটি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তাও নিশ্চিত করা হয়নি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলার ঘোষণা দেওয়ার পর এই হামলার খবর সামনে আসে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি ছিল দ্বিতীয় দফার হামলা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে, যা তাদের দাবি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলিকে হুমকির মুখে ফেলতে ব্যবহার করা হচ্ছিল।
🔴 اصابت موشکهای آمریکا به نزدیکی بیمارستان کودکان سرطانی اهواز
در ساعت گذشته مردم اهواز شاهد اصابت موشکهای دشمن به مناطق مختلف این شهر بودهاند.
در یکی از این حملات چند فروند موشک به جنب بیمارستان بقایی که محل شیمیدرمانی بیماران سرطانی خصوصا کودکان سرطانی اصابت کرده است.— خبرگزاری فارس (@FarsNews_Agency) July 15, 2026
CENTCOM এক্স-এ করা এক পোস্টে জানায়, ‘‘পূর্বাঞ্চলীয় সময় (ইটি) বিকেল ৩টে মার্কিন বাহিনী আজ ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফার হামলা শুরু করেছে।’’ তারা আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেনাবাহিনী ‘‘ইরানকে জবাবদিহির আওতায় আনছে।’’
সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ এমন এক সময়ে সামনে এসেছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং কূটনৈতিক প্রচেষ্টা ভেঙে পড়ার পর উভয় পক্ষই সামরিক পদক্ষেপ গ্রহণ করছে।
ইরাক সীমান্তের কাছে ইরানের তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের অন্যতম প্রধান শহর আহভাজ চলমান সংঘাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম।
Kolkata,West Bengal
