২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়। একমাত্র জীবিত উদ্ধার হন বিশ্বাশ কুমার রমেশ। দুর্ঘটনায় তাঁর ভাই অজয় রমেশও প্রাণ হারান। বিশ্বাশের কথায়, ”এই প্রশ্নগুলো শুধু আমার মনে নয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মনেও রয়েছে। সবচেয়ে বেশি প্রয়োজন সততা, স্বচ্ছতা এবং সঠিক উত্তর। যা ঘটেছে তা আর বদলানো সম্ভব নয়, কিন্তু পরিবারগুলোর সত্য জানার অধিকার রয়েছে।”
