Last Updated:
অলকা ইয়াগনিক অসুস্থ৷ তিনি নিজেই জানান সেই কথা৷ কিন্তু তাঁর অবস্থা কী হয়েছে তা দেখা গিয়েছে পদ্মসম্মানে এসে৷ আরও একটি ভিডিও সামনে আসতে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছে৷
মুম্বই: পদ্মসম্মান পাওয়ার পর থেকেই অলকা ইয়াগনিকের ভিডিও ভাইরাল হচ্ছে৷ তিনি অসুস্থ ছিলেন, তা অলকা নিজেই জানান৷ কিন্তু তারপর কেমন হয়েছে তাঁর শারীরিক অবস্থা, তা বোঝা গিয়েছে পদ্মসম্মানের পাওয়ার মুহূর্তে৷ ঠিক করে হাঁটতে পারছিলেন না বলিউডের মেলডি কুইন৷ তিনি বড্ড রুগ্ন হয়ে গিয়েছেন৷ এর ফলে তাঁর ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন৷
সম্প্রতি নয়াদিল্লিতে তাঁকে পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করা হয়, আর এখন তাঁর একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাঁকে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁকে বেশ দুর্বল দেখাচ্ছে এবং একজন তাঁকে ধরে রয়েছে। অলকাকে এই অবস্থায় দেখে ইন্টারনেটে তাঁর ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
অলকা ইয়াগনিকের এই ভিডিওটি অনলাইনে আসা মাত্রই তাঁর ভক্তরা বিচলিত হয়ে পড়েন এবং সবাই তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে শুরু করেন। টুইটারে একজন ভক্ত লিখেছেন, “আমি অলকা ইয়াগনিকের সুস্বাস্থ্য কামনা করি। ঈশ্বর যেন তাঁকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি দেন এবং তিনি যেন শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।” আরেকজন ইউজার লিখেছেন, “ঈশ্বর যেন ম্যাডামকে দ্রুত সুস্থ করে তোলেন। আমরা সবাই তাঁকে আবার কোনো গানের অনুষ্ঠানে গান গাইতে দেখতে চাই।
Wishing Alka Yagnik strength, comfort, and a smooth recovery. May she regain her health soon and return to full mobility and good health. pic.twitter.com/22jkpDZtOP
— Sapna Madan (@sapnamadan) June 24, 2026
আলকা ইয়াগনিক বেশ কিছুদিন ধরে একটি গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। ২০২৪ সালে তিনি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান যে, তাঁর সেন্সরিনিউরাল হিয়ারিং লস (SNHL) নামক একটি বিরল শ্রবণশক্তিজনিত রোগ ধরা পড়েছে। একটি ভাইরাস সংক্রমণের পর হঠাৎ করেই এই রোগটি দেখা দেয়, যা তার শ্রবণশক্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। একটি ফ্লাইট থেকে নামার পর হঠাৎ তিনি বুঝতে পারেন যে তিনি কিছুই শুনতে পাচ্ছি না। পরে, পরীক্ষার পর ডাক্তাররা তাঁর এই বিরল রোগটি শনাক্ত করেন।
এই শরীর খারাপ ইয়াগনিকের পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছে। যদিও সুরকাররা নতুন প্রকল্পের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেন কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি এখনও পুরোপুরি রেকর্ডিং স্টুডিওতে ফিরতে পারেননি। তাঁর শেষ গান ছিল পরিচালক এ আর রহমানের সুর করা ইমতিয়াজ আলির ছবি ‘অমর সিং চমকিলা’ (২০২৪)-এর ‘নরম কলাজা’। সেই গানের পর থেকে তিনি আর কোনও নতুন চলচ্চিত্র বা অ্যালবামে কণ্ঠ দেননি।
Kolkata,West Bengal
