সোশ্যাল মিডিয়ায় অলকা লেখেন, আপনাদের ভালবাসায় আমি আপ্লুত৷ আমার হুইলচেয়ারে বসা ভিডিও দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন৷ আমি ভাল আছি, ধীরে ধীরে সুস্থ হচ্ছি৷ পদ্ম সম্মানের দিন, সারাদিনের ধকলের পর আমি ক্লান্ত হয়ে পড়ি৷ তাই হুইলচেয়ারে বসে সেখান থেকে বেরিয়ে যাই৷ আমাকে নিয়ে চিন্তার কিছু নেই৷ সকলের প্রার্থনার জন্য আমার মনোবল বেড়িয়ে দিয়েছে৷ আমি মননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারত সরকারের কাছে কৃতজ্ঞ আমাকে এই সম্মান দেওয়ার জন্য৷
