অমিতাভ বচ্চন ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘এফবি ৪৭৪০ – ভদ্রমহিলা, ভদ্রমহোদয়গণ, ভাই ও বোনেরা, আমি ক্ষমাপ্রার্থী, এখানে লিখতে গিয়ে আমার একটি ভুল হয়ে গেছে এবং আপনাদের সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল! কারণ হল, গত কয়েকদিন ধরে আমি দিনে ২৪ ঘণ্টা কাজ করে চলেছি। সকাল ৭টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত, এবং আমার বিশ্রাম, খাওয়া-দাওয়ার কোনও বালাই নেই, যখন আমার প্রিয়জন আমাকে জানালেন, তখনই আমি বিষয়টি জানতে পারলাম। তাই হাতজোড় করে আমি ক্ষমাপ্রার্থী এবং শীঘ্রই যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব।’