Last Updated:
তাঁর মৃত্যুর এক মাস পার৷ এখনও যেন বিশ্বাসই হয় না যে অনীক দত্ত নেই৷ কারণ তাঁর মত পরিচালকের থেকে আরও ছবির প্রত্যাশা ছিল বাঙালি দর্শকদের৷
কলকাতা: অনীক দত্ত নেই আজ ১ মাস হয়ে গেল৷ মে মাসের ২৭ তারিখ দুপুরবেলায় হঠাৎ একটা ব্রেকিং নিউজে শোকে পাথর করেছিল গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে৷ ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালকের৷ তিনি ভুগছিলেন চরম অবসাদে৷ তার জন্য খেতে হত ওষুধও৷ যার প্রেসক্রিপশন মেলে ছাদে ফেলে রাখা এক ম্যাগাজিন থেকে৷ হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ অনীক দত্তের প্রথম ছবি ভূতের ভবিষ্যৎ৷
২০১২ সালে এই ছবি দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম মেকার হিসেবে পা রাখেন পরিচালক৷ তাঁর ছবি মিলিয়ে দিয়েছিল কর্মাশিয়াল ও আর্ট ফিল্মের ভাগটা৷ এই ছবি এমনই ছিল যা সব ধরনের দর্শকদের জন্য৷ এবং সেভাবে ওয়ার্ড অফ মাউথে এই ছবির খ্যাতি ছড়িয়ে পড়ে৷ বিরাট ব্যবসা করেছিল ভূতের ভবিষ্যৎ৷ একই সঙ্গে সমালোচকদের কাছেও সমাদর পেয়েছিল৷ কিন্তু সেই বিখ্যাৎ ছবির পিছনে ছিল বহু না জানা গল্প৷ পরিচালক অনীকের মৃত্যুর পর সেই খবর বেরিয়ে পড়তে থাকে একে একে৷
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বহু নামি দামী অভিনেতা৷ ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় , সুমিত সমাদ্দার, মীর, শাশ্বত চট্টোপাধ্যায়, সমদর্শী দত্ত সহ আরও অনেকে৷ এবং সকলের চরিত্রই ছিল গুরুত্বপূর্ণ৷ এভাবেই ছবির গল্প সাজিয়েছিলেন পরিচালক৷
এর আগে অনীক দত্ত ছিলেন অ্যাড এজেন্সিতে৷ ফলে ঝকেঝকে ফিল্ম মেকিং ছিল তাঁর আয়ত্তে৷ সেই ভাবেই প্রথম ছবি তৈরি করেন তিনি৷ গল্পের ধার যেমন ছিল, তেমনই ছিল তার উপস্থাপনা৷ ভূত-ভবিষ্যৎ ও বর্তমান মিলে মিশে গিয়েছিল এই ছবিতে৷ ছবিতে এক গূঢ় বার্তা দেন তিনি, কিন্তু সেটা ছিল একদম মজার ছলে৷ কমেডির মোড়কে এক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন৷
এই ছবির এক ধামাকাদার চরিত্র ছিল প্রমোদ প্রধান৷ অভিনয় করেন খরাজ মুখোপাধ্যায়৷ তাঁর ডায়লগ শুনে হেসে গড়িয়ে পড়েননি এমন দর্শক নেই৷ গুন্ডা চরিত্রটি র-ফলা বলতে পারত না ফলে নিজের নামটিও এমনভাবে উচ্চারণ করত, যা সকলের হাসিয়ে তুলত৷ অভিনেতা হিসেবে খরাজ মুখোপাধ্যায় অনবদ্য৷ ডাবিং আর্টিস্ট হিসেবেও তিনি দারুণ৷ কিন্তু ভূতের ভবিষ্যৎ ছবিতে তাঁর ডাবিং শুনে মন মতো হয়নি খুঁতেখুঁতে পরিচালকের৷ ফলে তিনি নিজে ডাবিং করেন প্রোমোদ প্রধানের গলা৷ সিনেমায় যেই আওয়াজটা আপনার শোনে, সেটা অভিনেতা খরাজের নয়, সেটা পরিচালক অনীক দত্তের৷
তাঁর মৃত্যুর পর পরিচালকের স্মৃতিচারণ করতে গিয়ে এটা জানান অভিনেতা সুমিদ সমাদ্দার৷ এই তথ্যটি সম্ভবত অনেক দর্শকই জানতেন না৷
Kolkata,West Bengal
