তীব্র গরম ও দাবদাহকে উপেক্ষা করেই উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায় সাইবার ক্যাফে ও পঞ্চায়েতে ভিড় জমাচ্ছেন মহিলারা। দেগঙ্গা, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ ও সন্দেশখালি সহ একাধিক ব্লকে সকাল থেকেই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। মাথার উপর প্রখর রোদ, তবুও সরকারি সুবিধা পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন বহু মহিলা। কোথাও রাস্তার ধারে ছাতা মাথায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁদের, আবার কোথাও ছোট ছোট সাইবার ক্যাফের বাইরে উপচে পড়ছে ভিড়।
