Last Updated:
Asansol Dakshin Assembly Constituency Results 2026: আসানসোলে গেরুয়া ঝড়! ১৫ রাউন্ডের মধ্যে ১০ রাউন্ডের গণনা ইতিমধ্যেই শেষ। এই মুহূর্তে ৩০,৩২৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তাঁর প্রাপ্ত ভোট ৮৩,৬৯৮। তৃণমূল প্রার্থী তথা রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৫৩,৩৭৪।
আসানসোলঃ আসানসোলে গেরুয়া ঝড়! ১৫ রাউন্ডের মধ্যে ১০ রাউন্ডের গণনা ইতিমধ্যেই শেষ। এই মুহূর্তে ৩০,৩২৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তাঁর প্রাপ্ত ভোট ৮৩,৬৯৮। তৃণমূল প্রার্থী তথা রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৫৩,৩৭৪। সিপিআইমএম প্রার্থী শিল্পী চক্রবর্তী পেয়েছেন ৫৭৭২ ভোট।
২০২১ সালের বিধানসভায় লড়াই ছিল অগ্নিমিত্রা পাল বনাম তৃণমূলের সায়নী ঘোষের। শেষ হাসি অবশ্য হাসেন বিজেপি প্রার্থীই। সেবারে পর পর দু’বারের জেতা আসন খুঁইয়েছিল তৃণমূল। এবারে এই আসন ধরে রাখাই চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছে। সেই চ্যালেঞ্জে সফল বিজেপি। ১০ রাউন্ড গণনার শেষে বিজেপি ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে।
আসানসোল দক্ষিণ তৈরির পর থেকে এখনও পর্যন্ত তিনবার বিধানসভা নির্বাচন হয়েছে। প্রথম দুটিতে দাপট দেখিয়েছিল তৃণমূল। ২০১১ এবং ২০১৬- দুবারই জয়ী হন তাপস বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে তিনি সিপিএমের অলোক কুমার মুখোপাধ্যায়কে ২৮,৫৪১ ভোটে পরাজিত করেন। ২০১৬ সালে তিনি ফের জয়ী হন সিপিএমের হেমন্ত প্রভাকরকে ১৪,২৮৩ ভোটে হারিয়ে। জয়ের ব্যবধান কমেছিল। ২০২১ সালে তৃণমূল সেই তাপস বন্দ্যোপাধ্যায়কে রানিগঞ্জ কেন্দ্রে পাঠায়, তাঁর জায়গায় লড়েন তারকা নেত্রী সায়নী ঘোষ। তাপস বন্দ্যোপাধ্যায়কে রানিগঞ্জে জেতেন, কিন্তু সায়নী হেরে যান অগ্নিমিত্রার কাছে ৪,৪৮৭ ভোটে।
Asansol,Barddhaman,West Bengal
Asansol Dakshin Assembly Constituency Results 2026: আসানসোলে ধরাশায়ী তৃণমূল! ১০ রাউন্ডের পরে ৩০৩২৪ ভোটে এগিয়ে অগ্নিমিত্রা, জয় ঘোষণা সময়ের অপেক্ষা
