Last Updated:
Bangla News: বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ। বিষ্ণুপুরে গুরুতর অবস্থা স্বামী-স্ত্রীর। কী কারণে এমন কাণ্ড?
বিষ্ণুপুর: বাঁকুড়ার বিষ্ণুপুরে দাম্পত্য কলহের জেরে রক্তাক্ত হলেন স্বামী-স্ত্রী। গুরুতর জখম অবস্থায় বর্তমানে দুজনেই বিষ্ণুপুর হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ-বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন থেকেই এমন রক্তাক্ত ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের বাসিন্দা অভিজিৎ পাল এবং হুগলি জেলার মায়াপুরের বাসিন্দা পূজা মাঝি স্বামী-স্ত্রী। প্রায় তিন মাস আগে তাঁরা বিষ্ণুপুরের কুরচিবন এলাকার একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। অভিজিৎ পাল বেঙ্গালুরুর একটি সোনার দোকানে কর্মরত ছিলেন।
বাড়ির মালিকের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত অশান্তির কারণে তাঁদের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। শুক্রবার সকালে বাড়ির মালিক বাড়িতে না থাকার সুযোগে দুজনের মধ্যে ফের বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় অভিজিৎ পাল একটি ছুরি দিয়ে তাঁর স্ত্রী পূজা মাঝিকে এলোপাথাড়ি কোপ মারেন। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পূজা।
দেবব্রত মণ্ডল
Bankura,West Bengal
